
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ৬ নং সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জিআর খাদ্যশস্য ও চাল বিতরণ করা হয়েছে।
এই বিতরণ কার্যক্রমের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৬ , বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান। তিনি তার বক্তব্যে বলেন, বন্যার্তদের পূণর্বাসনে সরকার কৃষকদের মাঝে সার, বীজ ও ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য সবধরনের কার্যক্রম করছে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল কফি। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চালুয়াবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শওকত আলী এবং ইউপি সদস্য আব্দুল হান্নানসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি সাহাদারা মান্নান আরো বলেন, “ মানুষের বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে। তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা আশাকরি এই সহায়তা তাদের কিছুটা হলেও কষ্ট লাঘব করবে।”
অনুষ্ঠানে বক্তারা এই ধরনের সহায়তা কর্মসূচির মাধ্যমে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেন। উপস্থিত সবার কাছে এই সহায়তা দ্রুত ও সঠিকভাবে পৌঁছে দেওয়ার উপর গুরুত্বারোপ করেন।
-রায়হানুল ইসলাম-

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল