হোম » সারাদেশ » নওগাঁয় জাতীয় পার্টি চেয়ারম্যান এরশাদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নওগাঁয় জাতীয় পার্টি চেয়ারম্যান এরশাদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টি চেয়ারম্যান  হুসাইন মুহাম্মদ এরশাদের ৫ম মৃত্যুবর্ষিকী উপলক্ষে বিদেহী আত্মার মাগফিরাত কামনায় শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে নওগাঁ জেলার জাতীয় পার্টির কার্যালয়ে এই শোকসভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও জেলার আহবায়ক এ্যাড. মো: তোফাজ্জল হোসেন। শোক সভায় বক্তৃতা রাখেন, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ইফতেখারুল ইসলাম বকুল, সাবেক সিনিয়র সহ-সভাপতি আনছার আলী, সহ-সাধারন সম্পাদক মোস্তফা কামাল, জেলা জাতীয় কৃষক পার্টির সভাপতি সাইদুল ইসলাম দুলু, জেলা জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক জাহিদুল হক মিন্টু, পৌর সভাপতি আনোয়ার হোসেন, যুব নেতা মনির হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠিত শোক স্মরন সভায় জেলা জাতীয় পার্টির শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত থেকে এরশাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

-জাহিদুল হক মিন্টু-

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!