
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় পানিতে ডুবে খালিদ বিন ওয়ালিদ নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গত শনিবার (১৩ জুলাই) বিকেলে উপজেলার সিন্দুর্না ইউনিয়নের চৌদ্দবাড়ী গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
সে ওই গ্রামের ইসা ইসলামের ছেলে। স্থানীয়রা জানান, শিশু খালিদ বিন ওয়াদিল বাড়ির উঠানে খেলা করছিল।
কিছুক্ষণ পরে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তার পরিবার। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে তাকে ভাসতে দেখে উদ্ধার করে পরিবার। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
সিন্দুর্না ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
-মিজানুর রহমান-

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২