
১০/০৭/২০২৪ মঙ্গলবার পুলিশ অফিস, পঞ্চগড় ১ম অর্ধ-বার্ষিক হিসাব পরিদর্শন করেন, অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) জনাব মিজানুর রহমান, পিপিএম (বার), বাংলাদেশ পুলিশ, রংপুর রেঞ্জ, রংপুর ।
অ্যাডিশনাল ডিআইজি পঞ্চগড় পুলিশ সুপারের কার্যালয়ে পৌছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানান পঞ্চগড় জেলার পুলিশ সুপার এস, এম, সিরাজুল হুদা পিপিএম-বার এবং জেলা পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অফ- অনাড় প্রদান করেন। গার্ড অফ- অনার শেষে তিনি উপস্থিত অফিসারদের সাথে কুশলাদি বিনিময় করেন।
অ্যাডিশনাল ডিআইজি হিসাব শাখা, পুলিশ অফিস পঞ্চগড়ের বিভিন্ন নথিপত্র পর্যালোচনা ও সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এরপর পুলিশ অফিসে কর্মরত পুলিশ সদস্যদের সততা ও পেশাদারিত্বের সাথে কাজ করার আহ্বান জানান এবং বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। অ্যাডিশনাল ডিআইজি হিসাব শাখা পরিদর্শন শেষে পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।
এসময় উপস্থিত ছিলেন সদ্য পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস. এম শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) কনক কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিরুল্লা সহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।
-পঞ্চগড় প্রতিনিধি-

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা