
সৈয়দ আহসান, জার্মান প্রতিনিধি: দীর্ঘ ৫৮ বছর পর ইংল্যান্ড দল ইউরোপীয় ফুটবল চ্যাম্পিয়ন শিপের চূড়ান্ত প্রতিযোগিতায় এই প্রথম উঠতে পেরেছে। কাকতলীয় ভাবে এটা লেবার সরকারের আমলে ই ঘটেছে বলে এই সরকারের জনপ্রিয়তা আরো বেড়ে গেল।
গতকাল বিকেল চারটার কিছু পরথেকেই ডাচ সমর্থকদের আনাগোনায় ,ডর্টমুন্ডের সিটি সেন্টারে হলান্ডের কমলা পতাকার সমুদ্রে পরিনিত হয়েছিল। ডাচ সমর্থকদের স্লোগান শোনাযাচ্ছিল আর ভক্তরা বারবার বাম থেকে ডানে নাচছে। আর এদিকে হল্যান্ডের ওরানীয়রা হেরে গিয়ে ডর্টমুন্ডে সারারাত ধরে লংকা কান্ড ঘটিয়েছে ডর্টমুন্ডে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালকে ঘিরে মাঝে মাঝে পাবগুলোতে বুনো দৃশ্য দেখা যায়।
আর তারই ফলশ্রুতিতে পরাজয়ের পর খেলা শেষে পাবগুলোতে ইংলিশ ও ডাচ ফুটবল সমর্থকদের মধ্যেএকে অপরের দিকে বোতল এবং চেয়ার নিক্ষেপ করেছিল এই মারামারিতে। যার দরুন কিছু পুলিশ কর্মকর্তাকেও হস্তক্ষেপ করতে হয়েছিল।যাই হোক আগামী রবিবার এই খেলার চূড়ান্ত প্রতিযোগিতা ইংল্যান্ড আর স্পেনের সঙ্গে হতে যাচ্ছে। এবার দেখা যাক এই দীর্ঘ প্রতীক্ষিত খেলাতে কে জয়ী হয়।

আরও পড়ুন
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশের ইতিহাস
ফিফা বিশ্বকাপের প্রতিটি মুহূর্ত দেখলেই পাবেন ৬১ লাখ টাকা
পিএসজির চেয়ে ভালো কোনো দল নেই : এনরিকে