
জি টু পি পদ্ধতিতে সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে বিদ্যমান সমস্যা সমুহ ও উত্তরণের উপায় এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (১০শে জুলাই) সকাল ১১ টায় কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয় আয়োজিত উপজেলা পরিষদ কনফারেন্স রুমে জি টু পি পদ্ধতিতে সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে বিদ্যমান সমস্যা সমুহ ও উত্তরণের উপায় এক সেমিনার অনুষ্ঠানে আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মুকুল।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভুমি আনোয়ার হোসাইন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এমদাদুল বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান বুলবুল হাসান পিপুল, মহিলা ভাইস চেয়ারম্যান নারগীস আক্তার, ভেড়ামারা থানার (তদন্ত) ওসি লুৎফর রহমান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আব্দুল লতিফ সেখ।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিস ফারুক আহম্মেদ,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, মোকারিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ, বাহিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রওশন আরা বেগম, ধরমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামসুল হক, বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিব গন উপস্থিত ছিলেন।
-জাহিদ হাসান-

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক