
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী এড. সাহারা খাতুনের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত। ৯ জুলাই মঙ্গলবার, দেশের প্রথম নারি স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের মৃত্যু বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে সকাল ১১ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ-দিনটি উপলক্ষে ঢাকার বিভিন্ন স্থানে মিলাদ মাহফিল, কুরআন খানী, এতিমদের মাঝে খবার বিতরন ও বিশেষ মোনাজাতের আয়োন করা হয়। ।
২০২০ সালের ৯ জুলাই থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ৭৭ বছরের জীবনে সাহারা খাতুন তিনবার সংসদ সদস্য ও একাধিক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ছিলেন দেশের প্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রী।
আলোচনার সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদের উপনেতা বেগম মতিয়া চৌধুরী এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে স্মৃতিচারণ করেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বিমান ও পর্যটন মন্ত্রী মুহাম্মদ ফারুক খান এমপি, জাতীয় সংসদের ডেপুটি স্পীকার শামসুল হক টুকু এমপি।
স্বরণ সভায় আরো বক্তব্য রাখেন, শিক্ষাপ্রতিমন্ত্রী শামসুন নাহার এমপি, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি, সাধারণ সম্পাদক শবনাম জাহাজ শিলা এমপি, সহ জাতীয়, মহানগর, জেলা ও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সাহারা খাতুন ১৯৪৩ সালের ১ মার্চ ঢাকার কুর্মিটোলায় জন্মগ্রহণ করেন। তিনি রাজনীতির পাশাপাশি আইন পেশায় নিযুক্ত ছিলেন। ছাত্রজীবনেই রাজনীতিতে নাম লেখান তিনি। ১৯৬৯ সালে আওয়ামী লীগের মহিলা শাখা গঠিত হলে তিনি ওই সংগঠনের জন্য কাজ শুরু করেন।
এড. সাহারা খাতুন ঢাকা মহানগর আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা ছিলেন। পরবর্তী সময়ে মহিলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এবং সাধারণ সম্পাদক পদেও দায়িত্ব পালন করেন স্বাধীনতা-সংগ্রাম, স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ নানা সংগ্রামে সক্রিয় ভূমিকার জন্য কারাবরণও করেছেন তিনি।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকালে বনানী কবরস্থানে মরহুমার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ঢাকা মহানগর আওয়ামী লীগ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মেয়র ফজলে নূর তাপস, ঢাকার উত্তরা আওয়ামী লীগ ও এড. সাহারা খাতুনের সাবেক ব্যাক্তিগত সহকারী মজিবুর রহমান।
মহাখালী মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক সাইফুল ইসলামের নেতৃত্বে স্কুলের শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্য। তাছাড়াও রাজনৈতিক সহকর্মী ও অনুসারীরা শ্রদ্ধা নিবেদন করেন।
-এম হিরন প্রধান-

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল