
ভোলার বোরহানউদ্দিনে বিদ্যুৎপৃষ্ট হয়ে মোঃ জসিম (৫৬) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরো ৯ জন। মঙ্গলাবার (০৯ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার টবগী ইউনিয়নের ০৯ নম্বর ওয়ার্ডের মৃধা বাড়ীতে এ ঘটনা ঘটে।
সে একই এলাকার আব্দুল ওহাব মিয়ার ছেলে।
নিহতের পরিবার সূত্র জানায়, ওইদিন সকালে নিহতের ভাইয়ের গোয়াল ঘরের কাজ চলছিল তখন টিনের চালা উপরে উঠানোর সময় টিনের সাথে লেগে ঘরের উপরে থাকা বিদ্যুৎ লাইন কেটে গিয়ে ১০ জন বিদ্যুতায়িত হয়। তাদেরকে উদ্ধার করে বোরাহনউদ্দিন হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধ জসিমকে মৃত ঘোষনা করেন।
গুরুত্বর আহত হওয়ায় বাকি ৯ জনের ৫ জনকে ভোলা সদর হাসপাতেল রেফার করেন ও অপর ৪ জনকে বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়।
বোরহানউদ্দিন থানার অফিসার্স ইনর্জাচ (ওসি) জাব্বারুল ইসলাম বলেন, এব্যাপরো আমাদের কাছে কোনো তথ্য নেই। হাসপাতাল কর্তৃপক্ষও আমাদেরকে কিছু জানায়নি।
-জেএম. মমিন-

আরও পড়ুন
নওগাঁ সদর থানার অভিযানে সুলতানপুরের কুখ্যাত সন্ত্রাসী খোকন গ্রফতার
কিশোরগঞ্জে পুলিশ সদস্যদের স্কুল পড়ুয়া ছেলে ট্রাকচাপায় নিহত
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান