
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে বন্যার পানিতে ডুবে শিশু সহ ২জনের মৃত্যু হয়েছে বলে জানাগেছে। সোমবার (৮ জুলাই) সাতপোয়া ইউনিয়নের আদ্রা গ্রামে ও পৌরসভার কামরাবাদ এলাকায় এ ঘটনা ঘটেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাযায়, উপজেলার সাতপোয়া ইউনিয়নের আদ্রা গ্রামের হেলাল মিয়ার পুত্র ইয়াসিন (৮) সোমবার বিকালে বাড়ীর পাশে খেলাধুলা করছিল। পরিবারের সকলের অজান্তে সে বাড়ীর পাশে বন্যার পানিতে ভরা ডোবায় পড়ে নিখোজ হয়।
অপরদিকে, বিকেলে পৌরসভার কামরাবাদ এলাকার মৃত জমশের আলীর পুত্র শাহালী (৫৮) ঝিনাই নদীতে গোসল করতে গিয়ে বন্যার পানির স্রোতের কবলে পড়ে নিখোঁজ হন। কয়েক ঘন্টা পর লাশ নদীতে ভেসে উঠতে দেখে পরিবারের সদস্যরা লাশ উদ্ধার করে পুলিশে খবর দেয়।
সাতপোয়া ইউপি চেয়ারম্যান আবু তাহের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘উপজেলার সাতপোয়া ইউনিয়নের আদ্রা এলাকার হেলাল মিয়ার ছেলে ইয়াসিন। সোমবার দুপুরে বাড়ীর পাশে খেলা করতে ছিল সে।
এসময় পাশের ডোবায় বন্যার পানিতে পড়ে নিখোঁজ হয় ইয়াসিন। খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ীর পাশের ডুবাতে তার লাশ দেখতে পায়। পরে লাশ উদ্ধার করে বাড়ীতে নিয়ে যায় নিহতের স্বজনরা।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান বলেন, ‘বন্যার পানিতে ডুবে এক শিশুসহ দুইজন মারা গেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট করেছে।
পরিবারের কেউ অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার