হোম » সারাদেশ » বোরহানউদ্দিনে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

বোরহানউদ্দিনে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ভোলার বোরহানউদ্দিনে আলী আজম মুকুল ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্ট-২০২৪ এর শুভ উদ্ভোধন করা হয়েছে।

রবিবার (৭ জুলাই) বিকালে উপজেলার সরকারি আব্দুল জব্বার কলেজ মাঠে ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্টের ৩য় আসরের উদ্বোধন ক‌রেন, ভোলা-২ আস‌নের সংসদ সদস্য, আলী আজম মুকুল।

অনুষ্ঠানে উপ‌জেলা নির্বা‌হী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপ‌তি মোঃ রায়হান-উজ্জামান সভাপতিত্ব করেন। এসময় উপ‌জেলা পরিষদের চেয়ারম্যান জাফর উল্যাহ চৌধুরী, বোরহানউদ্দিন পৌর মেয়র মোঃ রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলী হীরা, মহিলা ভাইস চেয়ারম্যান আক্তারুন নেছা রিনু, মহব্বতজান চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটন, উপ‌জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শিমুল বাকলাই প্রমুখসহ বি‌ভিন্ন উপ‌জেলার ক্রীড়া সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।

জেলার ৬টি উপ‌জেলার পৃথক ৬ দলের অংশগ্রহণে এবারের টুর্নামেন্টের আয়োজন করা হয়। টুর্না‌মে‌ন্টে অংশগ্রহণকারী দলগু‌লো হলো, ভোলা সদর উপ‌জেলা ফুটবল দল, বোরহানউদ্দিন উপ‌জেলা ফুটবল দল, দৌলতখান উপ‌জেলা ফুটবল দল, লাল‌মোহন উপ‌জেলা ফুটবল দল, তজুমুদ্দিন উপ‌জেলা ফুটবল দল ও চরফ্যাশন উপ‌জেলা ফুটবল দল।
উদ্বোধনী ম্যাচে বোরহানউদ্দিন ফুটবল দল ও তজুম‌দ্দিন ফুটবল দল অংশ নিয়ে ১-১ গোলে ড্র করে।

-জেএম.মমিন-

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!