
সারাদেশের ন্যায় শেরপুর জেলায় গত ৩০ জুন ২০২৪ খ্রিঃ তারিখ থেকে শুরু হওয়া এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৪ এর পরীক্ষার কেন্দ্রের সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করা হয়েছে।
মঙ্গলবার (০২ জুলাই) সকালে শেরপুর জেলা শহরের পরীক্ষার বিভিন্ন কেন্দ্রসমূহ সরজমিনে পরিদর্শন করেন শেরপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ আকরামুল হোসেন পিপিএম।
পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় পরীক্ষার কেন্দ্রের নিরাপত্তা পরিস্থিতি, শিক্ষার্থীদের নিরাপত্তা ও কেন্দ্রের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন এবং পরীক্ষার পূর্বে ও পরে যানযট নিরসন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক কার্যক্রম তদারকি করেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সাইদুর রহমান, শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ মোঃ এমদাদুল হক, পরীক্ষায় সংশ্লিষ্ট সম্মানিত শিক্ষকমন্ডলীগণ উপস্থিত ছিলেন।
–মোঃ শরিফ উদ্দিন-

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য