হোম » সারাদেশ » পীরগঞ্জে লোডশেডিং এর হাত থেকে মুক্তির দাবীতে মানববন্ধন

পীরগঞ্জে লোডশেডিং এর হাত থেকে মুক্তির দাবীতে মানববন্ধন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পল্লী বিদ্যুতের ভেলকিবাজির প্রতিবাদে এবং অসহনীয় লোডশেডিং এর হাত থেকে মুক্তির দাবীতে মানববন্ধন করা হয়েছে। সোমবার দুপুরে  উপজেলার পৌর শহরের পূর্ব চৌরাস্তায় উপজেলাবাসীর  এই মানববন্ধনের আয়োজন করে । 
ঘন্টাব্যাপী মানবন্ধন চলাকালে বীর মুক্তিযোদ্ধা আনন্দ মোহন রায় উপজেলা পরিষদের নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান ইত্তেশাম উল হক মিম, প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল,সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সহ সভাপতি বিষ্ণুপদ রায়, পীরগঞ্জ অন লাইন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি বাদল হোসেন সহ অন্যান্যরা বক্তব্য দেন।
অবিলম্বে বিদ্যুতের লোডশেডিং সহনীয় পর্যায়ে আনা না হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচীর ডাক দেওয়া হবে বলে হুশিয়ারী দেন বক্তারা।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!