
বগুড়ার শেরপুর পৌর শহরের দক্ষিন সাহাপাড়া এলাকায় টাপেন্টাডল ট্যাবলেট সেবন করার দায়ে বাপ্পি সরকার (২১) কে ৬ মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৭ই জুন) দুপুরে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম রেজাউল করিম।
জানা যায়, শেরপুর পৌর শহরের দক্ষিণ সাহাপারা এলাকার অদ্বৈত সরকারের ছেলে বাপ্পি সরকার দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছিল। এরই গোপন সংবাদ পেয়ে ওই এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম রেজাউল করিম। এ সময় বাপ্পি সরকার কে ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবন করতে দেখা যায়। এ ঘটনায় তাকে ৬ মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার ভূমি এস এম রেজাউল করিম বলেন, ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রি ও সেবন দণ্ডনীয় অপরাধ। কেউ যদি এই ট্যাবলেট বিক্রি ও সেবন করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
-এম এ রাশেদ-

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা