
বগুড়ার আদমদীঘিতে সাত বছর বয়সী রিয়াদ হাসান নামের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে উপজেলার কুন্দগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। শিশু রিয়াদ ওই এলাকার জাকারিয়ার ছেলে।
রিয়াদের খালু জামাল হোসেন জানান, বৃহস্পতিবার সকালে শিশু রিয়াদ বাড়ি থেকে খাবার খেয়ে অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করতে বাহিরে যান। এসময় খেলতে খেলতে অসাবধানবশত একটি পুকুরে পড়ে যান। পরে পরিবারের লোকজন খবর পেয়ে পুকুর থেকে তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আদমদীঘি থানার উপ-পরিদর্শক প্রদীপ কুমার বর্মণ জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এই ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।
–গোলাম রব্বানী দুলাল-

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ