হোম » সারাদেশ » রৌমারী  সীমান্তে চোরাচালান ও মাদকের  ইজারা দিয়ে টাকা নেন ওসি 

রৌমারী  সীমান্তে চোরাচালান ও মাদকের  ইজারা দিয়ে টাকা নেন ওসি 

কুড়িগ্রামের রৌমারী উপজেলার আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের একটি বক্তব্য ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপসহ  মোবাইলের  মাধ্যমে  ঘুরছে। এবং কি চায়ের দোকানেও আড্ডায় আলোচনার প্রাণকেন্দ্র সাবেক মন্ত্রী জাকিরের বক্তব্য।   তিনি বলেছেন- ‘গরু-মাদক চোরাচালানে রেটও ইজারা দিয়ে টাকা নেন ওসি।’
গত শনিবার বিকালে কুড়িগ্রামের রৌমারী উপজেলায় প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে  আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভায় সাবেক প্রতিমন্ত্রীর জাকির হোসেনের  বক্তব্যটি রোববার ভাইরাল হয়।
তিনি আরও বলেন গরু আসে সীমান্তের কাঁটাতারের বেড়ার ওপর দিয়ে আড়কি (বাঁশের তৈরির) মাধ্যমে । গরু আসে নদীপথে, পাচার হওয়া  প্রতি গরু’র টাকা নেয় কে এবং কে খায়। আগের ওসির এক রেট দিয়েছিল এই ওসি এসে রেট বাড়ায় দেন। ফলে মনে হচ্ছে সীমান্ত ইজারা দিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য বিপ্লব হাসান পলাশ, রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম শালু, উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান খান, সহকারী কমিশনার (ভূমি) আসিফ উদ্দীন মিয়া, রৌমারী থানার তদন্ত ওসি মুশাহেদ খান, বন্দবেড় ইউনিয়ন চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল কাদের সরকার, রৌমারী সদর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ও সাংবাদিক প্রমুখ।
এ ব্যাপারে জানতে চাইলে রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লা হিল জামান বলেন, সীমান্তে চোরাচালান রোধে দায়দায়ীত্ব বিজিবির, পুলিশের কেন।
সাবেক প্রতিমন্ত্রী যে ভাবে বলেছেন তাহা  উদ্দেশ্য প্রণোদিত। তবে এই থানায় যোগদান করা আমার ভূল হয়েছে।
-কুড়িগ্রাম  প্রতিনিধি-
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!