
কক্সবাজারের উখিয়া মরিচ্যায় টমটমের উপর বেঁধে নির্যাতনের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১০ জুন) রাতে উখিয়ার মরিচ্যা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে উখিয়া থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো- ফরিদুল আলম (৩০) খাইরুল ইসলাম (২৫), ও শফিউল করিম (২৪), তাঁরা তিনজনই উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের মরিচ্যার বাসিন্দা।
মঙ্গলবার (১১ জুন) সকালে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন।
ওসি জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি শিশুকে মারধর করার ভিডিও-চিত্র দেখে আসামীদেরকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আহত শিশুর বাবা আব্দুল শুক্কুর বাদী হয়ে উখিয়া থানায় ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩/৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
এদিকে মারধরের শিকার শিশুটির বয়স ৮ বছর, তাঁর নাম ফারুক, তাঁর বাবা আব্দুল শুক্কুর জানান, ৫শ টাকা নিয়ে পান কিনতে তাঁর মায়ের সাথে বাজারে যায় শিশুটি।সেখানেই তাঁর বাবার সাথে পূর্ব শত্রুতা জের ধরে আসামীরা তাঁকে চুরির অভিযোগে টমটমের উপর বেঁধে মারধর করেন।
-কক্সবাজার প্রতিনিধি-

আরও পড়ুন
জামালপুরে ৪২ কেজি গাঁজাসহ ২ নারী মাদক কারবারি গ্রেফতার
পীরগঞ্জের রসুলপুর মাহতাবিয়া স্কুল অ্যান্ড কলেজের দায়িত্ব হস্তান্তরে অনিয়মের অভিযোগ
গোপালগঞ্জের কাশিয়ানীতে মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত