
১৮পেরিয়ে ১৯ শে পদার্পণ উপলক্ষে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার সকালে যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি কার্যালয়ে বর্ণিল আয়োজনে কেক কাটা ও দোয়া মাহফিলের মধ্যদিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের আয়োজনে এসময় প্রেসক্লাব সভাপতি মোবারক আলী’র সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রবীণ সাংবাদিক নুরুল হক, যায়যায়দিন প্রতিনিধি জিয়াউর রহমান, আমাদের সময় প্রতিনিধি আনোয়ার হোসেন আকাশ, নয়া দিগন্ত প্রতিনিধি আনোয়ার হোসেন জীবন, আজকের পত্রিকা প্রতিনিধি খুরশিদ শাওন, সমাজসেবক মোকাররম হোসেন, প্রেসক্লাব সদস্য মোঃ সবুজ ইসলাম, তারেক রহমানসহ স্থানীয় মাদ্রাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে এবং দোয়া মাহফিলে দৈনিক যায়যায়দিন পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন বক্তারা।
-মোঃ সবুজ ইসলাম-

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা