
স্মার্ট ভূমিসেবা,স্মার্ট নাগরিক এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারী জেলার ডোমারে স্মার্ট ভুমি সেবা সপ্তাহ শুরু হয়েছে। এই স্মার্ট ভুমি সেবা সপ্তাহ ৮জুন থেকে ১৪জুন পর্যন্ত চলবে।
শনিবার (৮জুন) সকাল ১১ টায় উপজেলা অফিস চত্বরে ভুমি অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান সরকার ফারহানা আখতার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে সহকারী কমিশনার(ভুমি) জান্নাতুল ফেরদৌসি বলেন, বর্তমান সরকার স্মার্ট ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলেছে। এ ব্যবস্থাপনায় নাগরিক সেবা প্রাপ্তি সহজ ও সুন্দর হয়েছে।
নাগরিক সেবা প্রাপ্তির সুবিধা গ্রহণ করতে নাগরিকদের স্মার্ট হতে হবে। ভূমি সেবা সপ্তাহ ভূমি ব্যবস্থাপনায় নাগরিক সম্পৃক্ততা বৃদ্ধিতে সচেতনতা সৃষ্টি করবে।
এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান দীলিপ কুমার,মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি বেগম ও উপজেলা আওয়ামী লীগের সম্পাদক মনজুরুল হক চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য