হোম » সারাদেশ » ধর্ম মন্ত্রনালয় সচিবের সরিষাবাড়ী মডেল মসজিদ পরিদর্শন

ধর্ম মন্ত্রনালয় সচিবের সরিষাবাড়ী মডেল মসজিদ পরিদর্শন

জামালপুরের সরিষাবাড়ীতে ধর্ম মন্ত্রনালয়ের সচিব মুহ. আঃ হামিদ জমাদ্দার উপজেলার মডেল মসজিদ পরিদর্শন করেছেন। রবিবার (২ জুন) বিকেল ৪টার দিকে মসজিদের কনফারেন্স রুমে স্থানীয় ধর্মীয় ও নৈতিকতা উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের অবদান, সন্ত্রাস-জঙ্গীবাদ, নারী নির্যাতন, যৌতুক, বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে উলামা-মাশায়েখগনের করণীয় শীর্ষক আলোচনা সভায় সচিব মুহ. আঃ হামিদ জমাদ্দার প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এ সময় ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালক মুহা. বশিরুল আলম, উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার উপস্থিত ছিলেন।

পরে সচিব মুহ. আঃ হামিদ জমাদ্দার উপজেলা পরিষদের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন। এ ছাড়াও তিনি গণমাধ্যম কর্মীদের সাথে সৌজন্য সাক্ষাত করেন।

-সোলাইমান বাবু-

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!