হোম » সারাদেশ » সোনাইমুড়ীতে বীর মুক্তিযোদ্ধা পরিবারের দোকান  দুর্ধর্ষ চুরি.ও দখলে নেওয়ার প্রচেষ্টার. প্রতাপশালী একটি চক্র

সোনাইমুড়ীতে বীর মুক্তিযোদ্ধা পরিবারের দোকান  দুর্ধর্ষ চুরি.ও দখলে নেওয়ার প্রচেষ্টার. প্রতাপশালী একটি চক্র

এক বীর মুক্তিযোদ্ধার দোকান  দুর্ধর্ষ চুরির  ঘটনা ঘটেছে এবং দোকান  দখলে নেওয়ার প্রচেষ্টার অভিযোগ চালাচ্ছে প্রতাপশালী একটি চক্র। সোনাইমুড়ী উপজেলার সাবেক ডেপুটি  কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা মিয়ার পরিবারের কাছে চাঁদা দাবি,  দাবিকিতো টাকা না দেওয়ায়  রাতের অন্ধকারে মুক্তিযোদ্ধার দোকান ঘরে থাকা চার লক্ষ টাকার মালামাল রাতে চুরি করে নিয়ে যায়।
  উপজেলার বজরা ইউনিয়নে রাজারামপুর বাজারে এক দুর্ধর্র্ষ চুরি সংগঠিত হয়। গতকাল শুক্রবার রাতে বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার দোকান ঘরে চুরি ও ভাংচুরের এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আজ শনিবার সোনাইমুড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার স্ত্রী কামরুন্নাহার।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার রাত ১১ টার দিকে উপজেলার রাজারামপুর বাজারস্থ মুক্তিযোদ্ধার ছেলে সোহাগ দোকান ঘর তালাবদ্ধ করে আসেন। সকালে সোহাগ দোকানে এসে তালা, দরজা ও দোকানের বিভিন্ন অংশ ভাঙা দেখতে পান। দোকানে থাকা রড, টিন, সিমেন্টের খুঁটি, কাঠের পালাসহ বিভিন্ন সরঞ্জামাদি কিছুই নেই। চোরেরা সব কিছু নিয়ে যায় বলে জানান তিনি।
এ ঘটনায় বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার স্ত্রী কামরুন্নাহার বাদী হয়ে সোনাইমুড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে সোনাইমুড়ী থানার এস আই গিয়াস উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।
এ বিষয়ে কামরুন্নাহার বলেন, ২০১৫ সাল থেকে আমরা এ দোকানের মালিকানায় রয়েছি। কেউ শত্রুতার বশবর্তী হয়ে দোকান ভাংচুর ও চুরি করেছে. এবং দোকান  দখলে নেওয়ার প্রচেষ্টার  চালাচ্ছে প্রতাপশালী একটি চক্র। আমরা আইনের কাছে এ বিষয়ে আশ্রয় চাচ্ছি ।
-মোহাম্মদ হানিফ-
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!