
মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক আধুনিক বাংলাদেশর স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তলন কোরআন খতম আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্যে দিয়ে নাটোরে মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক আধুনিক বাংলাদেশর স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী গোলাম মোর্শেদ, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, যুগ্ন সাধারন সম্পাদক দাউদার মাহামুদ সহ জেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে জিয়া স্বৃতি পাঠাগারের বই প্রদর্শনের শুভ উদ্বোধন করা হয়।
-মোস্তাফিজুর রহমান-

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক