
নিজস্ব প্রতিবেদক: লায়ন প্রকৌশলী অলিউল ইসলাম দেশের অন্যতম বৃহৎ শরীর চর্চার সংগঠন “চন্দ্রীমা ফিটনেস ক্লাব- ঢাকা”র যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
তিনি যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হওয়ায় চন্দ্রীমা ফিটনেস ক্লাব- ঢাকা”র প্রতিষ্ঠাতা সভাপতি ওস্তাদ আমির হোসেনকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।
পাশাপাশি তিনি সংগঠনটির সকল সম্মানিত সদস্য, আজীবন সদস্য, দাতা সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সকলের আন্তরিক ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য যে, সিরাজগঞ্জের শাহজাদপুরের এই কৃতি সন্তান সিরাজগঞ্জ সহ ঢাকার বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যুক্ত থেকে সমাজসেবামূলক কাজ করে যাচ্ছেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি আমৃত্যু মানুষের সেবা করতে চাই। মানবসেবাই আমার পরম ধর্ম।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য