
পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশায় ২১ মে মঙ্গলবার ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২য় ধাপের নির্বাচন উপলক্ষ্যে আইনশৃংখলা বাহিনীর সদস্যদের নিয়ে নির্বাচনী ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
পোরশা থানার আয়োজেন সোমবার স্থানীয় নিতপুর সরকারি স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত ব্রিফিং এ বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার আরিফ আদনান। এতে সভাপতিত্ব করেন থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান। ব্রিফিং প্যারেডে উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্ব প্রাপ্ত সকল অফিসার ও ফোর্সবৃন্দ অংশ গ্রহণ করেন।
এসময় থানা তদন্ত কর্মকর্তা শাহ্ আলম সহ পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সহকারী রিটার্নিং অফিসার বলেন, নির্বাচনী আচরণবিধি সুষ্ঠু নির্বাচনের পূর্ব শর্ত। এ শর্ত মেনে নিরাপত্তা বিধানে সশ্রেষ্ঠ থাকবেন বলে নির্দেশ জারি করেন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২