
মোঃ শরিফ উদ্দিন, শেরপুর জেলা প্রতিনিধি: ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ উপলক্ষে শেরপুর জেলাধীন নকলা ও নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন এলাকার ভোট কেন্দ্রসমূহের সার্বিক আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা সরজমিনে পরিদর্শন করা হয়েছে।
মঙ্গলবার (২১ মে) সকাল ৮ থেকে জেলায় দ্বিতীয় ধাপে অনুষ্ঠেয় ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ কার্যক্রম ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরজমিনে পরিদর্শন করেন জেলা প্রশাসক জনাব আব্দুল্লাহ আল খায়রুম ও পুলিশ সুপার জনাব মোঃ আকরামুল হোসেন পিপিএম-সেবা।
পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা ও কেন্দ্রে অবস্থানরত ভোটারদের সাথে কথা বলেন এবং নির্বিঘ্নে স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদানের জন্য উৎসাহিত করেন।
ভোট গ্রহণ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে শেরপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখা ও জেলা বিশেষ শাখার গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে । ভোট কেন্দ্রভিত্তিক পুলিশ, আনসার পর্যাপ্ত সংখ্যক মোবাইল, স্ট্রাইকিং ও স্ট্যান্ডবাই পুলিশ মোতায়েন সহ র্যাব, বিজিবি’র সদস্যরা মোতায়েন রয়েছে।
পাশাপাশি সার্বিক আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় ভোটকেন্দ্রের দায়িত্বরত সকল অফিসার ও ফোর্সকে সর্বোচ্চ সতর্কতার সহিত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান সহ ভোটকেন্দ্রসমূহরে আশেপাশের এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সরজমিনে পর্যবেক্ষণ করেন।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক