
আবু তারেক বাঁধন ,পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগমের মেয়ে মাহ্ফুজা আক্তার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
মঙ্গলবার সকালে পীরগঞ্জ প্রেস ক্লাব সভাকক্ষে এ মতিবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ভাইস চেয়ারম্যান প্রার্থী মোছা ঃ মাহ্ফুজা আক্তার বলেন, আমার মাতা ইতিপূর্বে দুইবার পৌরসভার মহিলা কাউন্সিলর ও দুইবার উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছিলেন।
জনগণ যদি আমাকে নির্বাচিত করে তাহলে আমার মায়ের কাছে দেখা অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এলাকার উন্নয়নের জন্য কাজ করবো এবং সরকারের কাছ থেকেও বরাদ্দ আনার জন্য চেষ্টা করবো। আমি স্মার্ট পীরগঞ্জ গড়ার লক্ষ্যে পীরগঞ্জ বাসীর উন্নয়নের সহযোগি হিসেবে আমি কাজ করতে চাই। উপজেলার সর্ব দলীয় নেতাকর্মীসহ সকলকে তার কলস প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ জানান তিনি।
এসময় পীরগঞ্জ উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার বেশ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আগামী ২৯ মে পীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে তিনজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল