হোম » সারাদেশ » পীরগঞ্জে ইটভাটার ধোয়ায় ঝলসে গেছে বোরো ধানক্ষেত

পীরগঞ্জে ইটভাটার ধোয়ায় ঝলসে গেছে বোরো ধানক্ষেত

আবু তারেক বাঁধন,পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:  ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে তিন ইটভাটার কালো ধোয়া আর গরম বাতাসে প্রায় ৫০ বিঘা বোরো ধানক্ষেত ঝলসে গেছে। এতে চরম বিপদে পরেছেন প্রায় অর্ধশত ক্ষুদ্র ও মাঝারি কৃষক। পীরগঞ্জ পৌর শহরের গুয়াগাঁও গ্রামের ফসলী জমির আশেপাশে ঢাকাইয়া শহজাহান, বেলাল ও আকবর আলী নামে তিন ব্যক্তি তিনটি ভাটা গড়ে তুলেছেন।

তাদের ভাটার কালো ধোয়া আর গরম বাতাসে পরিবেশ দূষণের পাশাপাশি আশপাশের ফসল ও আমবাগানের ব্যাপক ক্ষতি হচ্ছে। গত কয়েক দিনে ভাটার কালো ধোয়া আর গরম বাতাসে আশপাশের প্রায় ৬০ একর বোরো ধানক্ষেত ঝলসে গেছে। এর প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত আবেদন করেছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। ফসল হারানোর শংকায় চরম দুশ্চিন্তায় পড়েছেন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা। ভেমটিয়া ও বিরহলি গ্রামের কৃষক গিয়াস, অহিদুল, শাহজাহান, বাদলসহ অনেকে জানান, ধার-দেনা করে তারা তাদের বোরো ধানক্ষেত আবাদ করেছিলেন।

এখন ধানের শীষ বের হওয়ার উপক্রম হয়েছে। ঠিক এই সময়ে ভাটার কালো ধোয়া আর গরম বাতাসে তাদের ধানের পাতা ঝলসে হলুদ হয়ে গেছে। আর যেসব ধানের শীষ বের হয়েছে তার সবটাই চিটা হয়ে গেছে। শীষে কোন ধান নাই। এ অবস্থায় চরম দুশ্চিন্তায় আছেন তারা। স্থানিয় পৌর কাউন্সিলর আব্দুস সামাদ পরিদর্শন করে বলেন, অনেকে ধার-দেনা করে বোরো ধান আবাদ করেছেন।

অবৈধ ইটভাটার কারণে তাদের ফসল নষ্ট হয়েছে। কৃষকদের ক্ষতিপূরণ দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তপক্ষের কাছে দাবি জানািচ্ছ। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে বৃহস্পতিবার দুপুরে কৃষি বিভাগ মাঠ পরিদর্শন করে বিষয়টি পর্যেবক্ষণে করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নিহার রঞ্জন রায়। তিনি বলেন, তাপের কারণে ফসলের এমন অবস্থা হয়েছে। তবে কি পরিমাণ ক্ষতি হচ্ছে তা তারা পর্যেবক্ষণে রেখেছেন। এ বিষয়ে ইটভাটা মালিকরা কোন কথা বলতে রাজি হননি।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!