
মোঃ মনির হোসেন সোহেল, চাটখিল প্রতিনিধিঃ আসন্ন উপজেলা পরিষদের নির্বাচন (২য় ধাপ) চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী জেড এম আজাদ খান (আনারস প্রতীক) নির্বাচনী প্রচারের বাধা ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার চাটখিল পৌর শহরে পাল্লা রোড সংলগ্ন আনারস প্রতীকের নির্বাচনী অফিস কার্যালয়ে ১২ মে (রবিবার) বিকাল চারটায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকদের উপস্থিতিতে অভিযোগ করে সংবাদ সম্মেলন করেন।
আজাদ খান সাংবাদিকদের বলেন, আমার কর্মীদের অকথ্য ভাষায় গালাগাল, বিভিন্ন হুমকি সহ নির্বাচনী প্রচারে বাধা দিয়ে আসছেন। পৌরসভার ৪ নং ওয়ার্ড নির্বাচনী কেন্দ্র কমিটির আহবায়ক কমিটির আহবায়ক ফরিদ আহমেদকে বিভিন্ন হত্যার হুমকি দিয়েছেন। বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির এখনো সরকারি গাড়ি ও ড্রাইভার সহ সরকারি সূযোগ সুবিধা ভোগ করছেন। এতে নির্বাচনী আচরণ বিধি লংঘনের শামিল।
তিনি আরও অভিযোগ করে বলেন, আমার অপরাধ কি, একটি গনতান্ত্রিক রাষ্ট্রে আমি ভোটে অংশগ্রহন করছি, এটা আমার অধিকার। কেন আমাকে নির্বাচনী প্রচারের বাধা ও হুমকি দিচ্ছেন? আমি সহ চাটখিলের জনগণ নির্বাচন নিয়ে উদ্বেগ ও উৎকন্ঠা প্রকাশ করছেন।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ