
শাহজাহান সিরাজ : গাইবান্ধা সদর উপজেলার তুলশীঘাট হেলিপ্যাড এলাকায় বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। বুধবার সকাল ১১টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শিউলি এন্টারপ্রাইজের যাত্রীবাহী একটি বাস গাইবান্ধা থেকে ঢাকা যাচ্ছিল। সকাল ১১টার দিকে বাসটি গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলশীঘাট হেলিপ্যাড এলাকায় এলে বিপরীতমুখী গম বোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাক চালকসহ বাসে থাকা আট যাত্রীসহ আহত হন।
বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মো. নুরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করেছে ফায়ার সার্ভিস কর্মীরা। আহত দুই চালকের মধ্যে ট্রাক চালকের অবস্থা আশঙ্কাজনক। তবে এ রিপোট লেখা পর্যন্ত তাদের পরিচয় জানা যায়নি।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান