
রায়হানুল ইসলাম:৭মে বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “করতোয়া”তে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম ৬ষ্ঠ উপজেলা সাধারণ পরিষদ নির্বাচন ২০২৪ এর প্রথম ধাপের নির্বাচন (সারিয়াকান্দি সোনাতলা ও গাবতলী উপজেলা) উপলক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণের সাথে মতবিনিময় করেন।
নির্বাচন উপলক্ষে জেলা প্রশাসন, বগুড়ায় কর্মরত ও নতুন ন্যস্তকৃত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণের প্রতি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সকল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে আইনের যথাযথ প্রয়োগ করার বিষয়েও নির্দেশনা প্রদান করেন।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা