
মো: তারিকুর রহমান, স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা ও জীবননগর উপজেলায় অনুষ্ঠিতব্য ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন- ২০২৪ উপলক্ষে জেলা পুলিশের আয়োজনে দর্শনা অডিটোরিয়ামে ০৭ মে ২০২৪ সকাল ১১:০০ ঘটিকায় নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে আগামী ৮ মে ২০২৪ অনুষ্ঠিতব্য নির্বাচন উপলক্ষে ডিউটিতে নিয়োজিত চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন ইউনিটে কর্মরত অফিসার-ফোর্সদের নিয়ে নিরাপত্তা ব্রিফিং অনুষ্ঠিত হয়।
উক্ত নির্বাচনী ব্রিফিংয়ে চুয়াডাঙ্গার পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, পিপিএম- সেবা, ‘এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা চুয়াডাংগার প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা।
পুলিশ সুপার দামুড়হুদা ও জীবননগর উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত করতে নির্বাচন ডিউটিতে কর্মরত পুলিশ সদস্যদের দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। নির্বাচন ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের সমন্বিতভাবে পক্ষপাতিত্ব, অত্যুৎসাহী ও শিথিলতা পরিহার করে অর্পিত দায়িত্ব পেশাদারিত্বের সাথে পালন করার নির্দেশ প্রদান করেন।
উক্ত ব্রিফিং অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ মোঃ রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস মোঃ নাজিম উদ্দিন আল আজাদ, পিপিএম-সেবা, ; অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আনিসুজ্জামান,; দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা, ; সহকারী পুলিশ সুপার দামুড়হুদা সার্কেল জাকিয়া সুলতানা, চুয়াডাঙ্গাসহ নির্বাচন ডিউটিতে নিয়োজিত জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার-ফোর্স।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল