
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের আড়পাড়া (মাইচপাড়া) বঙ্গবন্ধু আদর্শ ক্লাবের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (২ মে) দুপুরে গণমাধ্যমে এক বিজ্ঞাপ্তি প্রকাশের মাধ্যমে এ কমিটি ঘোষণা দেয় সংগঠনটির কর্তৃপক্ষ।
কমিটিতে সাকিব হাসানকে সভাপতি ও হৃদয় খাঁনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়াও কমিটিতে ২১ জনকে বিভিন্ন পদে ও ১৩ জনকে কার্যকরী সদস্যের দায়িত্ব দেওয়া হয়েছে।
সংগঠনটির সদস্যরা জানান, বঙ্গবন্ধু আদর্শ ক্লাবের প্রধান উদ্দেশ্য হচ্ছে মহান সৃষ্টিকর্তার প্রতি পূর্ণ বিশ্বাস ও বিশ্বনবীর দেখানো পথ অনুসরণ, বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে কাজ করা, মুমূর্ষু রোগীকে রক্তদান, গ্রামের ক্রীড়া উন্নয়ন, যুব ও নারী কল্যাণ, শারীরিক ও মানসিকভাবে অসামর্থ্য ব্যক্তিদের কল্যাণ, সমাজবিরোধী কার্যকলাপ হতে জনগণকে বিরত রাখা, সামাজিক শিক্ষা, বয়স্ক শিক্ষা, ভিক্ষুক ও দুস্থদের কল্যাণ, দরিদ্র রোগীদের কল্যাণ ও পুর্নবাসনসহ সংগঠনটি বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ড পালন করবে।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া