
চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধি: দোহাজারী বিদ্যুৎ সরবরাহের অধীনে বিউবো কর্তৃক দোহাজারী ও সাতকানিয়া এলাকায় অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও বকেয়া বিল আদায়ের লক্ষ্যে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
গতকাল ২ মে দিনব্যাপী চলা অভিযানে ২০(বিশ)টি বৈধ গ্রাহকের ১৫,৭০,৬৫০/- টাকা রাজস্ব ও বকেয়ার দায়ে সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অবৈধ ৫(পাঁচ)টি সংযোগের বিপরীতে ১৪,৫০,০০০/- টাকা জরিমানা করা হয়। উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালনায় নের্তৃত্ব দেন মাননীয় যুগ্ন জেলা জজ জনাব আইরিন পারভীন, উক্ত সময় আরও উপস্থিত ছিলেন দোহাজারী বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আবাসিক প্রকৌশলী নয়ন কুমার দাস, উপ-সহকারী প্রকৌশলী কামরুল হাসান। এছাড়াও এএসআই মুহিউদ্দীন ও এএসআই মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ সহায়তা করেন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান