
আব্দুল কাদের নবাবগঞ্জ প্রতিনিধি : দিনাজপুর নবাবগঞ্জে মহান মে দিবস ও আর্šÍজাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে ।
বুধবার (১ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলার সর্বস্তরের শ্রমিকদের আয়োজনে নবাবগঞ্জ ডাকবাংলা চত্বর থেকে দিবসের র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র্যালি শেষে উপজেলা ডাকবাংলা চত্বরে শ্রমিক নেতা গীরেন্দ্র নাথ রায়ের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাওহীদুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইসচেয়ারম্যান পারুল বেগম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান মানিক সহ শ্রমিক নেতারা বক্তব্য দেন। সভায় শ্রমিক নেতারা তাদের বিভিন্ন দাবী তুলে ধরেন।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা