
রায়হান আলীঃ ২য় ধাপে অনুষ্ঠিত সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে রোববার মনোনয়নপত্র জমার শেষ দিন ছিলো। উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ৬ জন। এরা হলেন মোঃ আকমাল হোসেন, মোঃ জহুরুল ইসলাম মিল্টন, মোঃ ইদ্রিস আলী,সেলিনা মির্জা মুক্তি, নবী নেওয়াজ খাঁন, হেদায়েত আহমেদ।
ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ৭ জন। এরা হলেন এম,এম তোফায়েল ইসলাম, মোঃ আবু সাঈদ সরকার, মোঃ মনিরুজ্জামান, মোঃ আলমগীর হোসাইন, এসএম জাহিদুজ্জামান কাকন,মোঃ সারোয়ার হোসেন, মোঃ শরিফুল ইসলাম।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ৫ জন। এরা হলেন মোছাঃ একা খাতুন, মোছাঃ লাভলী পারভীন, সবিতা প্লাবনী,মোছাঃ ঝর্ণা খাতুন, মোছাঃ সুমাইয়া পারভীন।
উল্লাপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মাসুদ রানা জানান ২য় ধাপের উল্লাপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ১৮ জন প্রার্থী অনলাইনে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ২৩ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাই করে প্রার্থীতা চূড়ান্ত হবে। তিনি আরো জানান উল্লাপাড়া উপজেলা পরিষদ নির্বাচন ইভিএমএ অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান