প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৮:২১ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২১, ২০২৪, ৫:২৩ অপরাহ্ণ
উল্লাপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ৩ টি পদে ১৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন

রায়হান আলীঃ ২য় ধাপে অনুষ্ঠিত সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে রোববার মনোনয়নপত্র জমার শেষ দিন ছিলো। উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ৬ জন। এরা হলেন মোঃ আকমাল হোসেন, মোঃ জহুরুল ইসলাম মিল্টন, মোঃ ইদ্রিস আলী,সেলিনা মির্জা মুক্তি, নবী নেওয়াজ খাঁন, হেদায়েত আহমেদ।
ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ৭ জন। এরা হলেন এম,এম তোফায়েল ইসলাম, মোঃ আবু সাঈদ সরকার, মোঃ মনিরুজ্জামান, মোঃ আলমগীর হোসাইন, এসএম জাহিদুজ্জামান কাকন,মোঃ সারোয়ার হোসেন, মোঃ শরিফুল ইসলাম।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ৫ জন। এরা হলেন মোছাঃ একা খাতুন, মোছাঃ লাভলী পারভীন, সবিতা প্লাবনী,মোছাঃ ঝর্ণা খাতুন, মোছাঃ সুমাইয়া পারভীন।
উল্লাপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মাসুদ রানা জানান ২য় ধাপের উল্লাপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ১৮ জন প্রার্থী অনলাইনে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ২৩ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাই করে প্রার্থীতা চূড়ান্ত হবে। তিনি আরো জানান উল্লাপাড়া উপজেলা পরিষদ নির্বাচন ইভিএমএ অনুষ্ঠিত হবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.