
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে পারিবারিক কলহের জেরে অঞ্জুম নুর (১৮) নামে এক গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গৃহবধূর স্বামী ইমরান হোসেনকে (২৪) আটক করেছে পুলিশ।
রোববার (২১ এপ্রিল) সকালে উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের হলুদ বিহার গ্রামে এ ঘটনা ঘটে।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সংবাদ পেয়ে দুপুরে ১২টার দিকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত গৃহবধূর গলায় দাগ পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে তার মৃত্যু হয়েছে। মরদেহটি ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
ওসি আরো বলেন- এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত গৃহবধুর স্বামী ইমরানকে আটক করা হয়েছে।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া