
বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরের ধুনটমোড় এলাকায় গত শুক্রবার ভোর ৫টার দিকে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি ট্রাকের ধাক্কায় উপ সচিবের পিতা নজর উদ্দিন(৭৫) গুরুতর আহত হন। পরে শনিবার (২০ই এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
জানা যায়, শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের ছোট ফুলবাড়ী গ্রামের রোকনুল হাসানের (বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর একান্ত উপ-সচিব) পিতা নজর আলী গত ১৯ এপ্রিল ভোরে শেরপুর শহরের নিজ বাসা হতে ধুনটমোড় বাইতুন নূর জামে মসজিদে নামাজ পড়ার উদ্দেশ্যে যায়। নামাজ শেষে মহাসড়ক পার হওয়ার সময় ঢাকাগামী একটি দ্রুততগতির ট্রাকের ধাক্কায় সে গুরুতর আহত হয়।
এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শেরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে ২০ এপ্রিল শনিবার সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। পরে তার মরদেহ নিজ গ্রামের বাড়ীতে নিয়ে আসে তার স্বজনেরা। এসময় শেরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. সুমন জিহাদী ও থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম নিহতের বাড়ীতে গিয়ে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য