
রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি : গত বুধবার ১৭ এপ্রিল দুপুর ২টার দিকে খুলনা-ঝালকাঠি মহাসড়কে গাবখান ব্রিজের টোল প্লাজায় টোলের টাকা পরিশোধ করছিলো একটি প্রাইভেটকার। ঠিক সেই সময়ে ঝালকাঠি শহরমুখী একটি সিমেন্টবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা তিনটি ব্যাটারিচালিত ইজিবাইক ও প্রাইভেট কারকে ধাক্কা দেয়।
এতে প্রাইভেট কারসহ অন্য তিনটি ইজিবাইক ভেঙে দুমড়ে-মুচড়ে যায়। মুহুর্তেই ঝড়ে যায় নারী শিশু সহ ১৪ জনের তাজা প্রাণ । সেই প্র্রাইভেট কারের চালক সহ ৬ জন আরোহী- ই নিহত হয়। তাদের মধ্যে একই পরিবারের ছয় জন। তাদের বাড়ী ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায়।
তাদের মরদেহ বাড়ীতে নিয়ে আসার পরে এলাকায় নেমে আসে শোকের ছায়া। ট্রাকের ধাক্কায় প্রাইভেট কারে থাকা এক পরিবারের ছয়জন সহ নিহতরা হলেন -রাজাপুর উপজেলার উত্তর সাউথপুর গ্রামের হাসিবুর রহমান (৩৩), তার স্ত্রী নাহিদা আক্তার সোনিয়া (২৮), তাদের মেয়ে তাকিয়া আক্তার (৩), তাহমিদ রহমান (০১), সোনিয়ার সদ্য বিবাহিতা বোন উপজেলার সাংগড় এলাকার নিপা আক্তার (২২) ও তার স্বামী বিমান বাহিনীর সদস্য ইমরান হোসেন (২৩), প্রাইভেট কারের চালক রাজাপুর উপজেলার ইব্রাহিম।
নিহত ১৪ জনের মধ্যে একই পরিবারের ৪ জনের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে নিহতদের নিজ বাড়ি ঝালকাঠির রাজাপুর উপজেলা উত্তর সাউতপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়। অপরদিকে প্রাইভেটকার চালক ইব্রাহিম ও হাসিবুর রহমানের শালিকা রিপা আক্তারের জানাজা সকাল নয়টায় তাদের বাড়িতে অনুষ্ঠিত হয়েছে।
তাদের এমন মৃত্যুতে এলাকায় চলছে শোকের মাতম এবং জানাজা নামাজে ছিল হাজারো মানুষের ঢল। কবর খননকারীরা জানান, স্বাধীনের পরে এই প্রথম এ এলাকায় একসাথে একই পরিবারের চারটি কবর খননকাজ করিনায়।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য