
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ী আসনের সংসদ সদস্যের সাথে উপজেলায় কর্মরত সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ এপ্রিল) বিকেলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারএর সভাপতিত্বে মতবিনিময় ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সংসদের স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মোঃ আবদুর রশীদ এমপি।

উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গিয়াস উদ্দিন পাঠান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাদ্দাম হোসেন, পৌর মেয়র মনির উদ্দিন, থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান জেলী আক্তার প্রমূখ।
এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান, বিভিন্ন পর্যায়ে সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল