
মোঃ মোরসালিন ইসলাম: মঙ্গল শোভাযাত্রা, বৈশাখী মেলা ও পান্তা ইলিশের আয়োজনের মধ্য দিয়ে সারা দেশের ন্যায়, দিনাজপুরের ফুলবাড়ীতে উদযাপন করা হলো বাংলা নববর্ষ ১৪৩১।
গত (১৪ এপ্রিল) রবিবার সকাল ১০টায় বর্ষবরণ উপলক্ষে ফুলবাড়ী পৌর মেয়র মোঃ মাহমুদ আলম লিটন এর নেতৃত্বে একটি বিশাল মঙ্গল শোভাযাত্রা বের হয়। মঙ্গল শোভাযাত্রাটি উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গল শোভাযাত্রার সাথে যোগ দিয়ে ফুলবাড়ী পৌর শহর প্রদক্ষিন করে। পরে উপশহরে অবস্থিত বৈশাখী মেলা চত্ত¡রে এসে শেষ হয়। সেখানে পৌর পরিষদের উদ্যোগে পান্তা ইলিশ আয়োজন করা হয়।
পান্তা ইলিশ খেতে পৌর এলাকার প্রায় ২০০ শতাধিক মানুষের উপস্থিতি লক্ষ করা যায় । এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যা মঞ্জু রায় চৌধুরী,ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল ইসলাম, পৌর পরিষদের সকল কাউন্সিলর,কর্মকর্তা,কর্মচারী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য