
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ বাংলাদেশ ইলেক্ট্রিশিয়ান ফেডারেশনের ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা শাখার ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৯ এপ্রিল) সন্ধ্যায় ডাকবাংলো হলরুমে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সংগঠনটির উপজেলা শাখার সভাপতি মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলফাডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য হারুনুর রশীদ ও কামরুল হক ভূঁইয়া।
এসময় অন্যদের মধ্যে সংগঠনটির উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. রামিম হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান শেখ, অর্থ সম্পাদক মাসুম বিল্লাহ্সহ সংগঠনটির উপজেলা শাখা কমিটির পরিচালনা পর্ষদের সদস্যগণ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, বাংলাদেশ ইলেকট্রিশিয়ান ফেডারেশন (বিইএফ) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদন প্রাপ্ত দেশব্যাপী ইলেকট্রিশিয়ানদের একমাত্র সংগঠন। সংগঠনটি ইলেকট্রিশিয়ানদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের ব্যবস্থাসহ অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২