
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) সকালে সরিষাবাড়ী আসনের সংসদ সদস্য আলহাজ অধ্যক্ষ আবদুর রশীদ, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পৌরসভা, স্থানীয় আওয়ামীলীগ, জাতীয়পার্টি, সরিষাবাড়ী অনার্স কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠান মুক্তিযোদ্ধা সংসদ এলাকায় শহীদ মাজারে মুক্তিযোদ্ধাদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ করেন।
এ সময় বিভিন্ন সামাজিক ও স্ধসঢ়;ংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শহীদ মাজারে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি ফুলদিয়ে শ্রদ্ধা জানান।
সকালে সরিষাবাড়ী অনার্স কলেজ মাঠে জাতীয় পতাকা উত্তোলন, কুজকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শন অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। এ সময় বীর মুক্তিযোদ্ধাদের ফুলের মালাদিয়ে বরণ করা হয়।

পরে উপজেলা পরিষদ হল রূমে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন তেজগাও থানা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ আব্দুর রশীদ এমপি। উপজেলা নির্বাহী
কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাদ্দাম হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ ছানোয়ার হোসেন বাদশা, সাধারণ সম্পাদক অধ্যক্ষ ড. হারুন অর রশীদ, পৌর মেয়র মনির উদ্দিন, সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সদস্য এডভোকেট শহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোফাজ্জল হোসেন, সরিষাবাড়ী
অনার্স কলেজের অধ্যক্ষ ছরোয়ার জাহান, পৌর আওয়ামীলীগের সভাপতি উপাধ্যক্ষ এএসএম মিজানুর রহমান মিজান, উপজেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন হোসাইন শিবলু প্রমূখ।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল