
মেহেদী হাসান মামুন, তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি: ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের বাসিন্দা বাসু দাস কর্তৃক প্রান প্রিয় বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সাঃ) কে কুরুচিপূর্ন ও মা আয়েশা (রাঃ) নিয়ে অশ্লীল মন্তব্যের প্রতিবাদে সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার জোহর বাদ ইসলামী আন্দোলন তজুমদ্দিন উপজেলা শাখার আয়োজনে শশীগঞ্জ উত্তর বাজার জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন শেষে ডাকবাংলোর সামনে এসে শেষ হয়।
পড়ে সেখানে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী আনন্দোলন তজুমদ্দিন উপজেলা শাখার সভাপতি মাওলানা হারুনুর রশিদ, লালমোহন উপজেলা শাখার সভাপতি মাওলানা রাশেদুল ইসলাম সহ ধর্মপ্রান মুসলমানরা।
মিছিল শেষে উপজেলা নির্বাহী অফিসার কাছে স্মারক লিপি প্রদান করা হয়

আরও পড়ুন
বগুড়ায় উত্তরাঞ্চলের পাঁচ জেলার উন্নয়ন সেমিনার: সুষম উন্নয়নের আশাবাদ
বদলগাছী উপজেলার ৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পথগুলো যেন মরণফাঁদ
ধুনটে ককটেল বিস্ফোরণ ও নাশকতার মামলায় এক আসামি গ্রেপ্তার