
আল মাহমুদ দোলন : বর্তমান সরকারের আমলে অনেক রাস্তা নির্মাণ করা হয়েছে। দেশের প্রত্যন্ত অঞ্চলেও রাস্তাঘাট হয়েছে, ফলে সেসব অঞ্চলের মানুষ এতে অনেক উপকৃত হয়েছে। কিন্তু প্রশ্ন হলো রাস্তাগুলো নির্মাণের পর টিকছে কত দিন।
২৩ মার্চ সরেজমিনে দেখা যায়,পঞ্চগড় বোদা-মাড়েয়া সড়কে ভাঙাচোরা, খানাখন্দে ভরা। সড়কটির এই দুরবস্থার একটাই বড় কারণ অতিরিক্ত ওজনের ট্রাক চলাচল। এই সড়কে একেকটি ট্রাকে ৩০ টনের বেশি বালু বহন করা হয়। দিনে-রাতে এ রকম অজস্র ট্রাক চলাচল করে।
দীর্ঘদিন ধরে এই আঞ্চলিক সড়কটি চলাচলের অযোগ্য হয়ে উঠছে ।স্থানীয় লোকজন অভিযোগ করছেন, সড়কটি নির্মাণ কাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত ২২ মার্চ বোদা মাড়েয়া রোডে একজন মোটরসাইকেল আরোহী বালু বাহী ট্রাক এর চাপায় প্রানে বাঁচলেও সারাজীবনের জন্য একটি পা হারান। রোগীকে উন্নত চিকিৎসার জন্য বোদা সদর হাসপাতাল থেকে রংপুর মেডিক্যাল প্রেরণ করা হয়।
বিষয় হলো ৩০ টন ওজনের বালুবাহী ট্রাক চলাচল করলে সড়ক টিকবে কি না। তাঁরা কোন অভিযোগ জানাচ্ছেন কিনা জেলা প্রশাসকের কার্যালয়ে।
জানামতে প্রতি মাসে জেলা উন্নয়ন সমন্বয় সভা হয়। সেখানে তাঁরা লিখিতভাবে অভিযোগ করেছেন কিনা, সমন্বয় কমিটির সভায় জেলা প্রশাসক সভাপতির দায়িত্ব পালন করেন। জেলার পুলিশ সুপারসহ অন্যান্য সংশ্লিষ্ট সরকারি দপ্তরের প্রধানেরা এই সভায় উপস্থিত থাকেন। অভিযোগের অনুলিপি তাঁরাও পেয়ে থাকেন। আর যদি সবাই এ বিষয়ে অবগত থাকে,তবে কোন অদৃশ্য শক্তির বলে অতিরিক্ত ওজনের যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ।
রাস্তাঘাট নির্মাণে বাংলাদেশের মতো এত ব্যয় পৃথিবীর আর কোথাও হয় না। প্রতি কিলোমিটার মহাসড়ক নির্মাণের খরচ ২ দশমিক ৫ মিলিয়ন থেকে ১১ দশমিক ৯ মিলিয়ন ডলার। অথচ ভারত ও চীনের মতো দেশেও এ খরচ ১ দশমিক ১ মিলিয়ন থেকে ১ দশমিক ৬ মিলিয়ন ডলারের মধ্যে। তাদের সড়ক–মহাসড়কগুলো আমাদের মতো দ্রুত ভেঙেচুরে যায় না। সড়ক নির্মাণে মানসম্পন্ন নির্মাণসামগ্রী ব্যবহার, ওজনবাহী যানবাহনের ব্যবস্থাপনা ইত্যাদি নিশ্চিত করার জন্য জবাবদিহির ব্যবস্থা থাকা দরকার বলে মনে করেন সংশ্লিষ্টরা।
শক্ত নজরদারি ও জবাবদিহি নিশ্চিত করা না হলে বছরে বছরে জনগণের বিপুল অঙ্কের অর্থের নয়ছয় হতেই থাকবে।

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার