
এম আর ওয়াসিম, ভৈরব কিশোরগঞ্জ প্রতিনিধি : ভৈরবে নানা আয়োজনে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ১১ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সকালে আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে কোরআন খতম মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পরে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ- সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, সহ- সভাপতি জাকির হোসেন কাজল, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, পৌর আওয়ামী লীগের সভাপতি এসএম বাকি বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এম আর সোহেল প্রমূখ।
বক্তারা প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের বর্ণাঢ্য রাজনীতি নিয়ে স্মৃতিচারণ করেন। প্রয়াত রাষ্টপতি জিল্লুর রহমান ১৯২৯ সালের ৯ মার্চ ভৈরবপুর গ্রামে সম্ভান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ গ্রহণ করেন। তিনি জীবদ্দশায় আওয়ামী লীগের সাধারন সম্পাদক, ভারপ্রাপ্ত সভাপতি এবং সর্বপোরি ২০০৯ সালে রাষ্ট্রপতির পদে আসীন হন।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা