
শাহজাহান সিরাজ: গাইবান্ধায় দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার অষ্টম বর্ষে পদার্পণ উপলক্ষে ১৯ মার্চ বেলা আড়াইটায় প্রেসক্লাব গাইবান্ধা কার্যালয়ে এক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পত্রিকার গাইবান্ধা জেলা প্রতিনিধি শাহজাহান সিরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা পৌরসভার মেয়র মোঃ মতলুবর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট গাইবান্ধার সভাপতি মোঃ সাখাওয়াত হোসেন বিপ্লব, সাবেক সভাপতি ও নাট্যজন আলমগীর কবির বাদল, প্রেসক্লাব গাইবান্ধার সভাপতি মোঃ খালেদ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ জাভেদ হোসেন, সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান রাজু প্রমূখ।
অনুষ্ঠানে দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকা কে নিয়ে লেখা স্বরচিত কবিতা পাঠ করে শোনান বিশিষ্ট কবি ও উপন্যাসিক সোহেল রানা।
এছাড়া স্থানীয় সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য এশিয়ান টিভির প্রতিনিধি ও প্রেসক্লাব গাইবান্ধার সভাপতি মোঃ খালেদ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ জাভেদ হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ ছালাম আশেকী, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ মাহবুব মিয়া এবং দৈনিক কালবেলা পত্রিকার প্রতিনিধি তরুণ সাংবাদিক কেএম বাবুল কে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি গাইবান্ধা পৌরসভার মেয়র মোঃ মতলুবর রহমান।

আরও পড়ুন
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার