
মোস্তাফিজুর রহমান,নলডাঙ্গা,নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অফিসিয়াল মোবাইল নম্বর ক্লোন করা হয়েছে বলে জানা গেছে। বিষয়টি ইউএনও নিজে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জানিয়েছেন।
ফেসবুকে এক পোস্টে ইউএনও জানান,অজ্ঞাত দুর্বত্তরা তার মোবাইল নম্বর (০১৭৬৯৬২২১১২) ক্লোন করে বিভিন্ন ব্যাক্তিকে ফোন দেয়া হচ্ছে। বিষয়টি নজরে আসার পর তিনি উপজেলার সর্বস্তরের জনসাধারণের উদ্দেশ্যে সর্তকতামূলক বার্তা প্রদান করেছেন।
নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জানিয়েছেন,উপজেলা নির্বাহী অফিসারের দাপ্তরিক নাম্বার ০১৭৬৯৬২২১১২ টি ক্লোন করে বিভিন্ন ব্যক্তিকে ফোন দেয়া হচ্ছে। যে কোন বিষয়ে এ নাম্বার থেকে ফোন আসলে কল ব্যাক করে নিশ্চিত হয়ে নিতে অনুরোধ জানানো যাচ্ছে।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য