হোম » সারাদেশ » বগুড়ায় তিন কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দুই 

বগুড়ায় তিন কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দুই 

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ  গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী হতে বগুড়া শেরপুরগামী একটি মোটর সাইকেলযোগে মাদকদ্রব্য গাঁজা বহন করছে। উক্ত সংবাদের ভিত্তিতে শনিবার ১৬ই মার্চ  বগুড়া র‌্যাব-১২, সিপিএসসি একটি টিম আভিযানিক দল শাজাহানপুর উপজেলার মাঝিড়া ইউনিয়নের অন্তর্গত সাজাপুর গ্রামস্থ টিএমএসএস ফিলিং স্টেশনের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে নীলফামারী জেলার জলঢাকা থানার ডাউয়াবাড়ী (মুন্সিপাড়া) গ্রামের মৃত  আমিনুর রহমান এর ছেলে মাদক ব্যবসায়ী আবু হানিফ (৪০), ও মোজাফ্ফর হোসেন এর ছেলে মাদক ব্যবসায়ী রবিউল ইসলাম (২৮),কে চালিত মোটরসাইকেলে বিশেষ কায়দায় রক্ষিত ৩ কেজি গাঁজা নিয়ে যাওয়ার পথে তাদের কে ২টি মোবাইল, ২ টি সীম ও নগদ ১২০০/ হাজার টাকাসহ গ্রেফতার করা হয়। উল্লেখ্য যে, ধৃত আসামীদ্বয় দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!