
মোহাম্মদ খোরশেদ হেলালী, কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে একটি চায়ের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগেই স্বেচ্ছাসেবকরা আগুন নিভিয়ে ফেলেছেন।
বৃহস্পতিবার (১৪ মার্চ) রাত ১১টার দিকে টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত ক্যাম্পের একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।অগ্নিকাণ্ডের এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।
নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আব্দুল হালিম জানান, অল্পের জন্যে রক্ষা পেয়েছে পুরো ক্যাম্প এলাকা। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা না গেলে বড় ধরনের ক্ষতি হয়ে যেত।
কক্সবাজার ফায়ার সার্ভিসের স্টেশন ইনর্চাজ অতিশ চাকমা বলেন, টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে চায়ের দোকান থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে। এঘটনায় কেউ হতাহত হয়নি।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য