
এম,এ রাশেদ, স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ধুনট উপজেলার দিঘলকান্দি গ্রামের ইউনুছ আলী সেখ (৫০), নামে এক কৃষকের বসতবাড়ি হামলা চালিয়ে চারটি ঘরের বেড়া ও আসবাবপত্র ভাঙচুর করার অভিযোগ পাওয়া গিয়েছে।
গত ১২ই মার্চ সকাল অনুমান ১০টার দিকে উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের দিঘলকান্দি গ্রামের এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক হলেন দিঘলকান্দি গ্রামের মৃত জাবেদ আলী শেখের ছেলে । থানার লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, জমি জমা ও পূর্ব শত্রুতার জের ধরে গত ১২ই মার্চ সকালে সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা গ্রামের মৃত আব্বাস আলীর স্ত্রী মনেয়া বেওয়া (৬০), তাহার ছেলে ঠাডু মিয়া (৩০), মিন্টু মিয়া (২৮) ও মিনু মিয়া (২৫),সহ ১০/১৫ ব্যক্তি ধুনট উপজেলার দিঘলকান্দি গ্রামের মৃত জাবেদ আলীর ছেলে আজিমুদ্দিন (৬৫) এর হুকুমে মৃত দ্রুতিয়া এর ছেলে ময়ান উদ্দিন (৩৫), মৃত আছের উদ্দিন এর ছেলে ফরহাদ আলী (২৬), দলবদ্ধ হয়ে পূর্ব পরিকল্পিত ভাবে হাতে বাঁশের লাঠি, বাটাম, দেশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হইয়া দিঘলকান্দি গ্রামের কৃষক ইউনুস আলী সেখের নিজ বসতবাড়ীতে অবৈধ ভাবে প্রবেশ করে তাহার ক্রয়কৃত সম্পত্তি বসতবাড়ীতে অতর্কিত ভাবে হামলা করে চারটি ঘরের টিনের বেড়া ও ঘরে থাকা বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে ঘরের টিন সহ অনুমানিক ৭০, হাজার টাকা ক্ষতি সাধন করে ও বাড়িতে থাকা ফলজ ও বনজ বিভিন্ন জাতের ২৪টি গাছ জোরপূর্বক কর্তন করে প্রায় ৫০,হাজার টাকা ক্ষতি সাধন করে।
চারটি ঘরের বেড়া, ঘরে রাখা আসবাবপত্র ভাঙচুর ও ২৪,টি গাছ কর্তনের বিষয়ে কৃষক ইউনুস আলী সেখ বাদী হইয়া গত বৃহস্পতিবার (১৪ই মার্চ) বিকেলে ধুনট থানায় ৭জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ১০/১৫ জন ব্যক্তিকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন ।এ বিষয়ে ধুনট থানার উপ- পরিদর্শক (এসআই) মোঃ হায়দার আলী জানান, দিঘলকান্দি গ্রামের কৃষক ইউনুস আলী সেখ এর একটি লিখিত অভিযোগ পেয়েছি, তার অভিযোগটি সরোজমিনে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন